News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইয়াবা কাণ্ডে জড়িত সঞ্জয় সূত্রধরকে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ
Image

ইয়াবা কাণ্ডে জড়িত সঞ্জয় সূত্রধরকে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ

আগরতলা, ১৭ আগস্ট : গত ৭ই আগস্ট বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ। এদিন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে প্রায় ৯০,০০০ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি ইয়াবা পাচারচক্রের গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার দেওয়া সূত্র ধরে রবিবার আবারও অভিযান চালায় আমতলী থানার পুলিশ। এসময় আটক করা হয় মাদকচক্রের আরেক সদস্য সঞ্জয় সূত্রধরকে।

আমতলী থানার ওসি পরিতোষ দাস সংবাদমাধ্যমকে জানান, “প্রাথমিক তদন্তে আমরা পাচারচক্রের একটি বড় নেটওয়ার্কের খোঁজ পেয়েছি। ইতিমধ্যেই একজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের সূত্রে সঞ্জয় সূত্রধর নামে আরেকজনকে আটক করতে সক্ষম হয়েছি। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top