News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনসা পূজার জন্য শাপলা ফুল তুলতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
Image

মনসা পূজার জন্য শাপলা ফুল তুলতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ১৭ আগস্ট: মনসা পূজার জন্য বাড়ির পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনা এই ঘটনাটিকে ঘটেছে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনীতে।

শাপলা ফুল আনতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হলো অমল কান্তি সাহার। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনী এলাকার বাসিন্দা অমলকান্তি সাহা পেশায় ছিলেন একজন শিক্ষক। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। আজ তাদের বাড়িতে মনসা পূজা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল তুলতে নেমে আর পুকুর থেকে উঠতে পারেননি তিনি। বাড়ির প্রত্যেকে খোজা খুজি করে দেখতে পান পুকুরেই পরে আছে ওই ব্যক্তি।

তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা চন্দ্রপুর এলাকায়। এদিকে বাড়ির পূজার্চনা মাঝপথেই থেমে যায়।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top