News Flash

  • Home
  • Uncategorized
  • সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ বিমান, গুরুতর আহত ১৬
Image

সাইবেরিয়ায় ভেঙে পড়ল রুশ বিমান, গুরুতর আহত ১৬

flightসাইবেরিয়া, ১৯ ডিসেম্বর (হি.স.): পূর্ব সাইবেরিয়ার উপত্যকায় ভেঙে পড়ল রুশ বিমান| দুর্ঘটনায় ১৬ জন গুরুতর আহত হলেও কারোর মৃতু্য হয়নি| দুর্ঘটনাগ্রস্ত রুশ বিমানটিতে মোট ৩২ জন যাত্রী ও ৭ জন ক্রু মেম্বার ছিলেন| স্থানীয় সময় রবিবার ০৪.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে| রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক টুইট করে জানিয়েছে, দুর্ঘটনায় ১৬ জন গুরুতর আহত হয়েছেন| বিমানকর্মী ও যাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে|
রাশিয়ার কোল্টসোভো বিমানবন্দর থেকে ইয়েকাতেরিংৱুর্গ যাচ্ছিল বিমানটি| টিকসি গ্রাম থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে ভেঙে পড়ে বিমানটি| বিমানকর্মী ও যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে| আহত ১৬ জনকে নিটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বিমানটি, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবহাওয়া খারাপ থাকার জন্য জরুরি অবতরণ করতে গিয়েই এই বিপত্তি ঘটে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top