News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জোলাইবাড়ী রেলস্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজের শুভ সূচনা
Image

জোলাইবাড়ী রেলস্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজের শুভ সূচনা

আগরতলা, ১৪ আগস্ট : জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার অক্লান্ত প্রচেষ্টায় জোলাইবাড়ীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরন হয়েছে। মন্ত্রীর উদ্দ্যোগে যোগাযোগ ব্যাবস্থায় জোলাইবাড়ী বিধানসভা একধাপ এগিয়ে গেলো।

জানা গিয়েছে, দক্ষিন জেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হবার পর ট্রেনটি জোলাইবাড়ী রেলষ্টেশন অতিক্রান্ত হয়ে সাব্রুম পৌঁছে যায় কিন্তু জোলাইবাড়ীতে কোনোপ্রকার স্টপেজ না থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জোলাইবাড়ীতে না দাঁড়িয়ে চলে যায়। এতে করে দূরদূরান্তে যাতায়তে জোলাইবাড়ীর লোকজনদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হতো। দূরদুরান্তে যাতায়তের সুবিধার্থে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট জোলাইবাড়ীতে স্টপেজের দাবী করেন।

মন্ত্রীর শুক্লাচরন নোয়াতিয়ার ডাকে সারাদিয়ে জোলাইবাড়ীতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ দিলো কেন্দ্রীয় রেলমন্ত্রী। বৃহস্পতিবার থেকে এই নতুন স্টপিজ কার্যকর হয়। নতুন স্টপেজ পাবার খুশিতে আনন্দে মাতোয়ারাহয়ে জোলাইবাড়ী রেলষ্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তির বাজার মহকুমাশাসক মনোজ সাহা, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ,বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা।

আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোলাইবাড়ীতে রেল পরিষেবা প্রদানে কেন্দ্রীয় রেল মন্ত্রী, সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে সাব্রুম থেকে আগত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে জোলাইবাড়ী রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। জোলাইবাড়ী রেলষ্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আগমনকে কেন্দ্র করে জোলাইবাড়ীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top