News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মদ বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ, উদ্ধার ১ লক্ষ ১৫ হাজার টাকার অবৈধ বিলেতি মদ
Image

মদ বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ, উদ্ধার ১ লক্ষ ১৫ হাজার টাকার অবৈধ বিলেতি মদ

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মদ বিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। দুদিনের এই বিশেষ অভিযানে মোট এক লক্ষ পনেরো হাজার টাকার অবৈধ বিলিতি মদ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলা পূর্ব থানা, কলেজ টিলা এবং মহারাজগঞ্জে ফাঁড়ি থানার উদ্যোগে এক বিশেষ মদবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল রাত এবং আজ সকালে দুটো অভিযান চালানো হয়। দুই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদগুলির বাজার মূল্য আনুমানিক এক লক্ষ পনেরো হাজার টাকা হবে বলে জানিয়েছেন ওসি সুব্রত দেবনাথ। এই অভিযানে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ অধিকারীক।

Releated Posts

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top