News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড় ভাইয়ের ছুরিকাঘাতে সঙ্কটজনক ছোট ভাই এবং তার স্ত্রী
Image

বড় ভাইয়ের ছুরিকাঘাতে সঙ্কটজনক ছোট ভাই এবং তার স্ত্রী

উদয়পুর, ১৩ আগস্ট: ছোট ভাই ও তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ বড় ভাই শিবু দাসের বিরুদ্ধে। ঘটনা উদয়পুর ড্রপগেট দাস পাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে আনা হয় দেবু দাস এবং তার স্ত্রী অনিতা দাসকে। ঘটনায় অভিযুক্ত শিবু দাস পলাতক।

গতকাল রাতে উদয়পুর মহকুমায় বনদুয়ার এলাকায় পারিবারিক ঝগড়ার জেরে গুরুতর রক্তাক্ত হন স্বামী দেবু দাশ ও স্ত্রী অনিতা দাশ। মঙ্গলবার রাতে পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে দেবুর সঙ্গে তার বড়ভাই শিবু দাশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। সেখানেই ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছে দেবু দাশ ও অনিতা দাশ। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা চলছিল বলে জানা যায়। এনিয়ে মঙ্গলবার রাতে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়। একসময় দেবুকে খুন করার জন্য তার ভাই শিবু ঘর থেকে ছুরি নিয়ে এসে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। স্বামী কে বাঁচানোর জন্য ছুটে আসে স্ত্রী অনিতা দাশ। তাকে ও আঘাত করা হয়। এই খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। ছুটে আসে একটি গাড়ি। নিয়ে যাওয়া হয় আহত দুইজনকে গোমতী জেলা হাসপাতালে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top