News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্ঘটনার শিকার এগ্রিকালচার চিফ ইঞ্জিনিয়া সহ দুইজন
Image

দুর্ঘটনার শিকার এগ্রিকালচার চিফ ইঞ্জিনিয়া সহ দুইজন

আগরতলা, ১৩ আগস্ট : ভয়াবহ যান দূর্ঘটনার শিকার হয়েছেন এগ্রিকালচার চিফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাস সহ দুইজন ব্যক্তি। আজ সকালে গঙ্গানগর সাইকা এলাকায় যান দূর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কৈলাশহরে একটা সরকারি অনুষ্ঠানে যোগদান করতে যাবার পথে দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে তাঁদের। মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিধায়ক ভগবান দাস।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ তারা বিকল্প জাতীয় সড়ক আগরতলা – কৈলাশহর ভায়া কমলপুর হয়ে কৈলাশহরে আসছিলেন। ফটিকরায় থানা এলাকার জয়গন্তি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে একটি গর্তের মধ্যে পড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে করে চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ গাড়ির চালক খোকন দাস গুরুত্বর ভাবে আহত হয়। আহত তিন ব্যক্তির মধ্যে চিফ ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আগরতলা নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল মন্ত্রী রতন লাল নাথের কনভয় এসে পৌঁছায়। মন্ত্রী নিজেও কৈলাসহর যাচ্ছিলেন সরকারি অনুষ্ঠানে। গাড়ির চালককে কুমারঘাট হাসপাতালে নেওয়ার পর তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top