News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়োগের দাবিতে ফের ফায়ার সার্ভিসের ডাইরেক্টরের দ্বারস্থ হলেন ফায়ার সার্ভিসের চাকুরী প্রার্থীরা
Image

নিয়োগের দাবিতে ফের ফায়ার সার্ভিসের ডাইরেক্টরের দ্বারস্থ হলেন ফায়ার সার্ভিসের চাকুরী প্রার্থীরা

আগরতলা, ১১ আগস্ট: আজ ফের নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের ডাইরেক্টর এর দ্বারস্থ হলেন চাকুরী প্রার্থীরা। নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

চাকরিপ্রার্থীরা জানান, ২০২২ সালে ফায়ার সার্ভিসে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই অনুযায়ী রাজ্যের প্রচুর বেকার চাকুরী প্রার্থীরা আবেদনপত্র জমা দিয়েছিলেন। ২০২৩ সালে এর ফিজিক্যাল পরীক্ষাও হয়। কিন্তু সেই পরীক্ষার ফলাফল এবং নিয়োগ প্রক্রিয়া আর সম্পূর্ণ করা হয়নি। পরবর্তী সময়ে দপ্তরে যোগাযোগ করলে জানা যায়, কোন এক বিশেষ কারণে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। পুনরায় পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু বর্তমানে ২০২৫ সালের অর্ধেক শেষ হয়ে গেলেও ফায়ার সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পূর্ণ করা হয়নি। বারবার ফায়ার এ্যান্ড ইমারজেন্সি সার্ভিসের ডাইরেক্টর এর নিকট দেখা করলে তিনি গোটা বিষয়টি এফআরবিটির উপর ছেড়ে দেন বলে অভিযোগ।

চাকুরী প্রার্থীদের আরো অভিযোগ, তাদেরকে জানানো হয়েছিল এফআরবিটি যদি চায়, তাহলে এক সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু কোন এক অদৃশ্য কারণে এতগুলি বছর ধরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এটি পরিপ্রেক্ষিতে আজ পুনরায় ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসের ডাইরেক্টরের সঙ্গে দেখা করে নিয়োগের দাবী জানিয়েছেন তারা। গোটা বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন চাকুরী প্রার্থীরা। মুখ্যমন্ত্রী যেন বিষয়টিকে গুরুত্বসহকারে দেখে সমস্যার সমাধান করেন তার আবেদন জানান চাকুরি প্রার্থীরা।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top