News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস পালন করল ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি
Image

ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস পালন করল ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি

আগরতলা, ১১ আগস্ট: আজ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস। প্রতিবছরের মতো আজকেও ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালন করেছে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি।

আজ সকালে কমিটির উদ্যোগে এক র‍্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তীতে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে এসে এই র‍্যালীর সমাপ্তি ঘটে। দিনটিকে সামনে রেখে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কমিটির সদস্যরা। পরে সেখানেই এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এদিন ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির জনৈক সদস্য বলেন, আজকের দিনেও পরাধীন ভারতে স্বাধীনতার লড়াইয়ে বীর বিপ্লবী
ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিয়েছিলেন। প্রতিবছরের মতো এবারও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয়েছে কমিটির উদ্যোগে। তিনি বলেন, স্বাধীনতার ৭৭ বছর পরেও ক্ষুদিরাম বসু যে কারণে আত্ম বলিদান দিয়েছিলেন তা অপূরণীয় রয়ে গেছে। তাই, ছাত্রসমাজ, যুবসমাজ সহ প্রত্যেককে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেন তিনি।

————–

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top