News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৩তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Image

শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৩তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ আগস্ট : শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৩তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রবিবার আগরতলার শিবনগর এলাকায় আয়োজিত হয় একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি।

এদিন, শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভা সদস্য রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা সহ স্থানীয় নেতৃত্ব ও বিশিষ্টজনেরা।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, রক্তদান মানবতার এক মহান দৃষ্টান্ত, যা জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপহার। মুখ্যমন্ত্রী এ ধরনের সামাজিক কর্মসূচিতে ক্লাব ও উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অন্যান্য অতিথিরাও রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও আগস্ট মাসকে স্বাধীনতার মাস হিসেবে চিহ্নিত করে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হয়। মুখ্যমন্ত্রী নিজ হাতে শিবনগর এলাকার বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা অসংখ্য শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্ব, মর্যাদা ও ঐক্যের প্রতীক। তাই এই কর্মসূচি আমাদের দেশপ্রেম আরও গভীর করবে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top