News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজধানীতে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির, উপস্থিত ছিলেন মেয়র
Image

রাজধানীতে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির, উপস্থিত ছিলেন মেয়র

আগরতলা, ১০ আগস্ট : আগরতলা ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের উদ্যোগে রবিবার এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন তিনি রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি মানবসেবায় রক্তদানের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর শিখা ব্যানার্জি, সমাজসেবক অমিতাভ ভট্টাচার্য, ক্লাবের সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অতিথিরা রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে ক্লাবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

রক্তদান শিবিরের পাশাপাশি এদিন ক্লাবের আসন্ন দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করা হয় ক্লাবের লোগো উন্মোচনের মাধ্যমে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top