News Flash

  • Home
  • Uncategorized
  • জাঙ্গালিয়ায় নির্বাচনী সভায় সিপিএমের বিরুদ্ধে তোপ তৃণমূল নেতাদের
Image

জাঙ্গালিয়ায় নির্বাচনী সভায় সিপিএমের বিরুদ্ধে তোপ তৃণমূল নেতাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ রবিবার বিশালগড় জাঙ্গালিয়ায় এক  সভায় তৃণমূল নেতা রতন চক্রবর্তী বলেন কংগ্রেসের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে সিপিএম যদি মানুষকে সাম্যবাদের সাধ দিতে পারে, দুর্নীতি দূর করে, নারীদের ইজ্জত  রক্ষা করে, বেকার যুবকদের  মেধা এবং প্রয়োজন অনুযায়ী চাকুরি দেবে, দুর্নীতি মুক্ত গণমুক্তি প্রশাসন মানুষের ঘরে পৌঁছে দেবে এবং রক্তাক্ত বিপ্লব না হউক গণতান্ত্রিক উপায়ে ভাল কাজ করে মানুষের হৃদয় জর করতে পারে তবে সিপিএম আরো কয়েক শতাব্দি থাকলেও কোন আপত্তি নেই৷ জাঙ্গালিয়া  এলাকায় এক নির্বাচনী সভায় গিয়ে একথা গুলো বলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ তিনি বলেন, রাজ্যের সবকটি পঞ্চায়েতে দুর্নীতির কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে৷  দেশে বিভিন্ন কর্মসূচী  থাকা সত্ত্বেও র াজ্য সরকার তা রূপায়িত করছে না৷ ক্যাডার রাজ্য চলছে৷ গণতন্ত্র দিন দিন বিলুপ্ত হয়ে পড়ছে৷  তিনি আরো বলেন মানুষের পথ প্রদর্শক সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গরিব ও খেটে খাওয়া  মানুষের কথা  মাথায় রেখে দিনে অন্তত ১৭ ঘন্টা কাজ করে যাচ্ছে৷ এবং নন্দীগ্রাম দিয়েই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কফিনে শেষ পেরেকটি মেরেছেন৷ রবিবার সন্ধ্যায় বিশালগড় বিধানসভার অন্তর্গত রাউতখলা পঞ্চায়েতে জাঙ্গালিয়ায় এক নির্বাচনী সভায় মূল্যবান তথ্য  গুলি বলেছেন৷ রতন চক্রবর্তী ছাড়াও বক্তব্য রাখেন বিপ্লব কর, র াজ্য তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির প্রাক্তন সভাপতি নিতাই চৌধুরী৷ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বিশালগড় ব্লক তৃণমূল নেতা আব্দুল মান্নান৷

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top