News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাশিপুরে সার মোটরস চুরি কাণ্ডে গ্রেপ্তার দুই, উদ্ধার চুরি যাওয়া মাল
Image

কাশিপুরে সার মোটরস চুরি কাণ্ডে গ্রেপ্তার দুই, উদ্ধার চুরি যাওয়া মাল

আগরতলা, ১০ আগস্ট : কাশিপুরে ঘটে যাওয়া সার মোটরস চুরি কাণ্ডে বড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম ধনঞ্জয় শীল ও দীপতনু পাল। পুলিশের দাবি, তাদের কাছ থেকেই চুরি যাওয়া মোটরস উদ্ধার করা হয়েছে।

পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সম্প্রতি কাশিপুর এলাকা থেকে একটি সার মোটরস চুরির অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পূর্ব থানার একটি বিশেষ দল। তল্লাশি চালিয়ে অবশেষে দুই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।

চোরকে শনাক্ত করতে পুলিশ অভিযান চালিয়ে কাশিপুরের বিভিন্ন এলাকা থেকে ধনঞ্জয় শীল ও দীপতনু পালকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করলে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া সার মোটরস উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা নথিভুক্ত করা হয়েছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top