News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব আদিবাসী দিবসে ভিলেজ কাউন্সিল নির্বাচন দাবিতে শহরে মশাল মিছিল তিপরা মথার
Image

বিশ্ব আদিবাসী দিবসে ভিলেজ কাউন্সিল নির্বাচন দাবিতে শহরে মশাল মিছিল তিপরা মথার

আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবসে ভিলেজ কাউন্সিল নির্বাচন দাবিকে সামনে রেখে আগরতলা শহরে তিপরা মথার মশাল মিছিল বের হয়েছে। এদিনেটর মিছিলটি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কর্মী বলেন, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন আজ পর্যন্ত ভিলেজ কাউন্সিল নির্বাচন না করায় আমাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। যেকোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোন না কেন, গ্রামে ভোট না হওয়া মানে আপনার অধিকার কেড়ে নেওয়া। এই লড়াই রাজনৈতিক নয়—এই লড়াই অধিকার আদায়ের, নিজের অস্তিত্ব রক্ষার।

এদিন তিনি আরও বলেন, ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করায় তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। তাই নায্য দাবি আদায়ের লক্ষ্যে আজ এই মিছিল বের হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top