News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিপদতারিণী মায়ের পূজা চলাকালীন বাড়িতে ভয়ঙ্কর বিপদ
Image

বিপদতারিণী মায়ের পূজা চলাকালীন বাড়িতে ভয়ঙ্কর বিপদ

আগরতলা, ৯ আগস্ট : বিপদতারিণী মায়ের পূজা চলাকালীন বাড়িতে ভয়ঙ্কর বিপদ হতে অল্পেতে রক্ষা পেয়েছে। পূজো চলাকালীন গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ ঘটে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে। ওই ঘটনায় উত্তর যোগেন্দ্রনগর নিশানপাড়া এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনার বিবরণে বাড়ির মালিক হরিপদ দোবনাথ বলেন, বাড়িতে বিপদতারিণী মায়ের পূজার ভোগ রান্না হচ্ছিল। ওই সময় আচমকাই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে যায়। সাথে সাথে পরিবারের লোকজনদের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীরা দমকলবাহিনী এবং পুলিশকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনেন। যার ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করে নি। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

Releated Posts

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top