News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমানাধিকারের দাবিতে শহরে মিছিল করলেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা
Image

সমানাধিকারের দাবিতে শহরে মিছিল করলেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা

আগরতলা, ৯ আগস্ট : শনিবার তৃতীয়বারের মতো ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজপথে শোভাযাত্রায় পা মেলালেন এলজিবিটি সমাজের নাগরিকরা। এদিনের শোভাযাত্রাটি উমাকান্ত স্কুল থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

প্রসঙ্গত, গত ২০২২ সালের সেপ্টেম্বরে আগরতলায় প্রথম কুইয়ার প্রাইড ওয়াক অনুষ্ঠিত হয়েছিল। “স্বাভিমান” নামে একটি স্থানীয় এলজিবিটিকিউ কর্মীদের সামাজিক গোষ্ঠী দ্বারা আয়োজিত হয়েছিল। ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক” মূলত একটি শোভাযাত্রা যা ত্রিপুরার কুইয়ার সম্প্রদায়ের মানুষদের দ্বারা আয়োজিত হয়। এই হাঁটার মূল উদ্দেশ্য হল সমাজে তাদের প্রতি প্রচলিত কুসংস্কার ও বৈষম্য দূর করা এবং সকলের জন্য সম্মান ও সমতার বার্তা পৌঁছে দেওয়া।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নাগরিক বলেন, আমরা সবাই মানুষ। মানুষ হিসেবেই বাঁচার অধিকার আমাদের সকলের রয়েছে। আমি যেভাবে আমাকে সেভাবেই গ্রহণ করা হোক। কোন বাধ্যবাধকতা বা জোর জুলুম করে নয়। সকলে যেভাবে বাঁচেন, আমরাও সেভাবে বাঁচতে চাই। দেশের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে, অনুরোধের সুরে বলেন তিনি।

তাঁর বক্তব্য, লিঙ্গের অধিকার শুধুই আমাদের। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। তবে, কেন আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হবো। তাঁর দাবি, ত্রিপুরায় অনেকেই প্রকাশ্যে আসতে চাইছে না। পারিবারিক এবং সামাজিক চাপে নিজেদের গুটিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। কিন্তু, এই অন্যায় মেনে নেওয়া উচিত নয়।

Releated Posts

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top