News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ৪ দফা দাবিতে ডেপুটেশন এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির
Image

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ৪ দফা দাবিতে ডেপুটেশন এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির

আগরতলা, ৮ আগস্ট: শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ৪ দফা দাবিতে এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

ডেপুটেশন শেষে এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির নেতৃত্ব জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। সম্প্রতি কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে গোটা রাজ্যব্যাপী একটি অস্থিরতা লক্ষ্য করা গেছে। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের পর থেকে প্রতিবছরই ডিগ্রি কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। বিশেষ করে নিজেদের ইচ্ছেমতো সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় বাছাই করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। এই সকল ঘটনায় উচ্চশিক্ষা দপ্তর যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানানো হয়েছে এদিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন পাঠন সঠিকভাবে হচ্ছে না, বহিরাগতদের আনাগোনা লেগে থাকছে বিশ্ববিদ্যালয়গুলিতে। যার ফলে বিশ্ববিদ্যালয় গুলিতে শিক্ষাবান্ধব পরিবেশ বিনষ্ট হচ্ছে। এই সমস্ত সমস্যা নিঃসরণে শিক্ষা দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয়েছে।

শিক্ষা অধিকর্তা দাবি গুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিনিধি দল।।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top