News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্দিরের সিমেন্ট চুরির ঘটনায় অভিযুক্তকে শাস্তির দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের
Image

মন্দিরের সিমেন্ট চুরির ঘটনায় অভিযুক্তকে শাস্তির দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের

তেলিয়ামুড়া, ৭ আগস্ট : মন্দিরের সিমেন্ট চুরির ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। সিমেন্ট চুরির অভিযোগ ঘিরে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ডিএম কলোনীর জনগন ক্ষুব্ধ। তার শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয়রা।

দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডি.এম কলোনী এলাকায় কালি মন্দির নির্মাণের সিমেন্ট চুরির ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়ার ডি.এম কলোনি। বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা সড়ক অবরোধ করে ন্যায় বিচারের দাবিতে সরব হন। অভিযোগ, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শুভঙ্কর দাসের ভাই সুষেন দাস কালি মন্দির নির্মাণ কাজের জন্য বরাদ্দকৃত সিমেন্ট চুরি করে নিয়ে যায়। ফলে মন্দির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে।

প্রসঙ্গত, ডি.এম কলোনি এলাকার দীর্ঘদিনের দাবি অনুযায়ী কালি মন্দির নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়। সেই বরাদ্দে নির্মাণকাজ শুরু হলেও, চুরির অভিযোগ সামনে আসার পর কাজ বন্ধ হয়ে যায়। চুরির ঘটনার প্রতিবাদে ও দোষীর কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা ডি.এম কলোনির গ্রামীণ সড়কে অবরোধ সৃষ্টি করেন। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এই অবরোধ। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয় এবং আশ্বাস দেওয়া হয় যে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের বক্তব্য, জনসেবার দায়িত্বে থাকা মানুষের পরিবারের সদস্য যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তবে সাধারণ মানুষের আস্থা ক্ষুন্ন হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top