News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু–কাশ্মীরের নগদহীন গ্রাম লুনারা
Image

জম্মু–কাশ্মীরের নগদহীন গ্রাম লুনারা

শ্রীনগর, ১৮ ডিসম্বর (হি.স) : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নগদহীন অর্থনীতিতে এগিয়ে এল জম্মু–কাশ্মীর ।  জম্মু–কাশ্মীরের প্রথম নগদহীন গ্রাম হিসেবে জায়গা করে নিল বদগাঁও জেলার লুনারা। গ্রামের প্রত্যেক বাড়ির অন্তত এক জন ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম (ই পি এস) ব্যবহারের প্রশিক্ষণপ্রাপ্ত। এই নিয়ে এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ই পি এস–এর জন্য ১৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে সি এস সি–র ই গর্ভনেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার যৌথভাবে গ্রামে প্রশিক্ষণের কাজ শুরু করে। এরপরই সাফল্য মিলেছে। ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন। এখন কেন্দ্রের পক্ষ থেকে নগদহীন অর্থনীতির কথা বলা হয়েছে। নগদহীন লেনদেনের জন্য আর্থিক সুবিধা ঘোষণা করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top