News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জন্মের পর থেকে মূত্রনালীর সমস্যা, সন্তানকে সুস্থ করার জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন অসহায় পিতা
Image

জন্মের পর থেকে মূত্রনালীর সমস্যা, সন্তানকে সুস্থ করার জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন অসহায় পিতা

আগরতলা, ৪ আগস্ট: জন্মের পর থেকে মূত্রনালীর সমস্যা ছোট শিশুর। ২ বছরের সন্তানকে সুস্থ করার জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন অসহায় পিতা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, জন্মের পর থেকেই মূত্রনালীর সমস্যা কাঁঠালিয়া ব্লক এলাকার বাসিন্দা আবু হানিফের ছেলে সন্তান আবু জার। তার বর্তমান বয়স দুই বছর। জন্মের পর থেকেই প্রস্রাব হচ্ছিলো না তার। অস্ত্রোপচারের পর পেটের মাধ্যমে প্রস্রাব করা রাস্তা তৈরি করা হয়েছে। তখন ডাক্তার বলেছিলেন দুই বছর পর আবার অস্ত্রোপচার করে সমস্যা সমাধান হবে। দুই বছর পূর্ন হওয়ায় ডাক্তারের কাছে যাওয়ার পর এখন নতুন করে কিডনিতেও সমস্যা ধরা পড়ে শিশুটির। শিশুটির চিকিৎসার জন্য দুই বছরে প্রায় ৬ লক্ষ টাকা খরচ হয়। দাওধারানী মাদ্রাসায় কর্মরত বেসরকারি শিক্ষক পিতা আবু হানিফের।

চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে হলে রাজ্যের বাইরে গিয়ে অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু নতুন করে আবার অপারেশন জন্য টাকা নেই এই পিতার। আবারো আনুমানিক ছয় লক্ষ টাকা প্রয়োজন ছেলের চিকিৎসার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মানুষের কাছে সাহায্য চাইছে শিক্ষক পিতা আবু হানিফ।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top