News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাকা রাস্তা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের
Image

পাকা রাস্তা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের

আগরতলা, ৩ আগস্ট: পাকা রাস্তা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসীরা। ঘটনা সাব্রুম মহকুমার কলাছড়া এলাকায় চৌদ্দদেবতা বাড়ি এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোন কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে এদিন তারা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তাঅবরোধে সামিল হয়েছেন। 
 সাব্রুম মহকুমার কলাছড়া এলাকায় চৌদ্দ দেবতা বাড়ি থেকে ভুবনবাসী পাড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে। এলাকার এই রাস্তাটি পাকা করে দেওয়ার দাবিতে, দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলেন স্থানীয়রা। স্থানীয় জন প্রতিনিধি থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জানিয়েও রাস্তাটি সংস্কারের কাজে হাত দিচ্ছিল না কেউই। তাই বাধ্য হয়ে এদিন রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করেছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাব্রুম মহকুমা ডিসিএম। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস প্রদান করেন অবিলম্বে রাস্তাটি পাকা করার কাজে হাত দেওয়া হবে। অবশেষে আশ্বাস পেয়ে রাস্তাটি অবরোধ মুক্ত করেন স্থানীয়রা।

Releated Posts

জোলাইবাড়ির কোয়াইফাংয়ে বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যহাতির তাণ্ডবে জুমচাষ ও বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমস্যায় পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের…

ByByReshmi Debnath Sep 20, 2026

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top