News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বরজলায় ‘দ্য হোপ’-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির, উপস্থিত ছিলেন মেয়র ও জেলাশাসক
Image

বরজলায় ‘দ্য হোপ’-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির, উপস্থিত ছিলেন মেয়র ও জেলাশাসক

আগরতলা, ৩ আগস্ট : আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত রোগীদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশনের (ফেকো সার্জারি) লক্ষ্যে ‘দ্য হোপ’-এর ব্যবস্থাপনায় এবং অবলম্বন সামাজিক সংস্থার সহযোগিতায় একটি মেঘা চক্ষু স্ক্রিনিং শিবিরের আয়োজন করা হয়। বরজলা এলাকার ‘আপন ঘর’ বৃদ্ধা আশ্রমে আয়োজিত এই স্বাস্থ্যশিবিরে প্রবীণ নাগরিকদের চোখ পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী অপারেশনের জন্য বাছাই করা হয়।

এই জনহিতৈষী উদ্যোগে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার এবং স্থানীয় কাউন্সিলর জগদীশ দাস। তারা শিবির ঘুরে দেখেন ও অংশগ্রহণকারী প্রবীণদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, চক্ষু সংক্রান্ত সমস্যা, বিশেষ করে ছানি, প্রবীণদের মধ্যে একটি সাধারণ সমস্যা। এই ধরনের উদ্যোগ এলাকার বহু মানুষের কাছে আলোর আশার বার্তা নিয়ে আসে। আয়োজক সংস্থা এবং চিকিৎসক দল জানিয়েছেন, যারা স্ক্রিনিংয়ে নির্বাচিত হবেন, তাদের উন্নত প্রযুক্তিতে সম্পূর্ণ বিনামূল্যে ফেকো সার্জারি করানো হবে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top