News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামাজিক মাধ্যমে গো-মাংস বিক্রির প্রচারে ক্ষোভ, এসডিপিও – র ডেপুটেশন বিজেপির
Image

সামাজিক মাধ্যমে গো-মাংস বিক্রির প্রচারে ক্ষোভ, এসডিপিও – র ডেপুটেশন বিজেপির

কৈলাসহর, ১ আগস্ট: সামাজিক মাধ্যমে প্রকাশ্যে গো-মাংস বিক্রির প্রচার করে লাইভ সম্প্রচারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরে। ঘটনার বিরুদ্ধে কৈলাসহর মন্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন ও বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নীতিশ দে বলেন, এক ব্যক্তি সামাজিক মাধ্যমে লাইভ করে জানায়, এক হাজার টাকায় চার কেজি মাংস পাওয়া যাবে। সে নির্দিষ্ট স্থানের উল্লেখও করে। পরে জানা যায়, বাবুরবাজার থেকে সুলতানপুরের দিকে যাওয়ার রাস্তায় সেগুনবাগানের পাশে গবাদি পশু কেটে মাংস বিক্রি হচ্ছে। এই ব্যক্তি পূর্বেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ। এবারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করে উসকানি দিয়েছে।

বিজেপির দাবি, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক। নীতিশ দে জানান, পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতেই তারা এই ডেপুটেশন দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top