News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষকদের আয় বৃদ্ধি করা রাজ্যের বর্তমান সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী
Image

কৃষকদের আয় বৃদ্ধি করা রাজ্যের বর্তমান সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই : কৃষকদের আয় বৃদ্ধি করা রাজ্যের বর্তমান সরকারের লক্ষ্য। এজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকগণ হচ্ছেন আমাদের অন্নদাতা। তাদের অবস্থার উন্নতি হলে রাজ্য তথা দেশ এগিয়ে যাবে। আজ মোহনপুর ব্লকের ঈশানপুর পঞ্চায়েতের অন্তর্গত নন্দলাল দাস পাড়ায় শ্রী পদ্ধতিতে হাইব্রিড ধান রোপনের সূচনা করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

তিনি বলেন, নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পর থেকেই কৃষকদের অবস্থার উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। কৃষকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পৃথিবীর মধ্যে বর্তমানে ভারত চাল উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। চাল রপ্তানীতে রয়েছে এক নম্বর স্থানে। তিনি বলেন, ত্রিপুরায়ও কৃষকদের জন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ধান চাষের পরিসংখ্যান তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যের ১৫ লক্ষ কানি জমিতে বছরে ধান চাষ হয়। এর মধ্যে ৮৭ হাজার কানি জমিতে আউস ধানের চাষ করা হয়েছে। ৯ লক্ষ ১৮ হাজার কানি জমিতে চাষ হয়েছে আমন ধানের। ৩ লক্ষ ৯৪ হাজার কানি জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এছাড়া ৮৫ হাজার কানি জমিতে জুম চাষ করা হয়। তিনি বলেন, রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে এ মুহুর্তে ৩০টি ব্লক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ৮টি জেলার মধ্যে ৩টি জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। রাজ্যে ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে শ্রী পদ্ধতিতে ধান চাষের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কৃষকগণ শ্রী পদ্ধতিতে ধান চাষ করলে প্রতি কানিতে ৮০ কেজি বেশি ধান উৎপাদন করতে পারবেন। শ্রী পদ্ধতিতে ধান চাষে আগ্রহ বাড়ানোর জন্য কৃষিমন্ত্রী কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ধানের চারা রোপনের কর্মসূচিতে কৃষিমন্ত্রী রতনলাল নাথ নিজে অংশগ্রহণ করেন। এছাড়াও এই কর্মসূচিতে অংশ নিয়ে ধানের চারা রোপন করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া প্রমুখ।

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top