শ্রীনগর, ১৭ ডিসেম্বর (হি.স.) : ফের জঙ্গি নিশানায় ভূস্বর্গ| ঘটনাস্থল আবারও পুলওয়ামা জেলার প্যাম্পোর| শনিবার ওই এলাকায় জওয়ানদের একটি কনভয়ে আচমকা হামলা চালাল জঙ্গিরা| এই হামলায় তিন সেনার মৃতু্য হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামা জেলার পাম্পোরের কদলাবাল এলাকায় ছিল সেনার কনভয়টি| জঙ্গিরা হঠাত্ ওই কনভয়ের উপর গুলি চালাতে শুরু করে| গুলিতে প্রাণ হারান তিন সেনা জওয়ান| সিআরপিএফ-র আইজি (অপারেশনস) বলেন, ওই এলাকায় সেই সময় সাধারণ মানুষও ছিল বলে আমরা পাল্টা গুলি চালাতে পারিনি| নিকটবর্তী রেসিডেন্সিয়াল এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী| জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে|
ফের প্যাম্পোরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, মৃত তিন সেনা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















