News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভে সামিল ছাত্র ছাত্রীরা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভে সামিল ছাত্র ছাত্রীরা

আগরতলা, ৩০ জুলাই : মাদ্রাসার শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। এদিকে, রাস্তা অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে রয়েছে। অবরোধস্থলে প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী মজুত রয়েছে। ওই ঘটনা কৈলাসহরের টিলাবাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, কৈলাসহরের টিলাবাজার এলাকায় অবস্থিত সরকার পরিচালিত টিলাবাজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসায় প্রায় সাড়ে তিনশো ছাত্র ছাত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষকের স্বল্পতা রয়েছে। এই অবস্থায় বিগত দুই দিন পূর্বে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাদ্রাসার এরাবিক শিক্ষক সিরাজুল ইসলামকে অন্যত্র বদলী করা হয়েছে। শিক্ষকের বদলীর খবর শোনে ছাত্র ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে এবং উত্তেজিত ছাত্র ছাত্রীরা টিলাবাজার এলাকায় কৈলাসহর-রাঙ্গাউটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। যতক্ষন অব্দি দপ্তরের পক্ষ থেকে বদলীর আদেশ প্রত্যাহার করা হবে না ততক্ষণ অব্দি রাস্তা অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানান অবরোধকারীরা।

এদিকে খবর পেয়ে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর অবরোধস্থলে হাজির হয়েছেন। রাস্তা অবরোধের ফলে নিত্য যাত্রী সহ পথচারীরা আটকে পড়েছেন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে আসার কথা রয়েছে।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top