News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষা ছাড়া কোন জাতি বা সম্প্রদায়ের অগ্রগতি সম্ভব নয় : মন্ত্রী বিকাশ
Image

শিক্ষা ছাড়া কোন জাতি বা সম্প্রদায়ের অগ্রগতি সম্ভব নয় : মন্ত্রী বিকাশ

আগরতলা, ২৯ জুলাই :কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান’-এর অঙ্গ হিসেবে আজ মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত নুনাছড়া এডিসি ভিলেজের নবজয় রিয়াং পাড়া জে.বি. স্কুলে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

এই প্রকল্পের আওতায় ৫০ আসনবিশিষ্ট বালক ও ৫০ আসনবিশিষ্ট বালিকা ছাত্রাবাস ভবন নির্মাণ করা হবে, যা প্রত্যন্ত অঞ্চলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিসি’র এক্সিকিউটিভ সদস্য কমল কলই, মহকুমা শাসক পরিমল মজুমদার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা ছাড়া কোন জাতি বা সম্প্রদায়ের অগ্রগতি সম্ভব নয়। তাই বর্তমান সরকার পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার জনগণকে শিক্ষার মূল ধারায় আনার জন্য সচেষ্ট। এডিসি’র উন্নয়নের পথ শিক্ষার মাধ্যমে যায়। ছেলে-মেয়েদের যদি শিক্ষিত করে তোলা যায়, তবেই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি মজবুত ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলির কাছে শিক্ষা পৌঁছে দিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে এই ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে, যা ওই এলাকার শিশুদের শিক্ষাজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এই পদক্ষেপ নিঃসন্দেহে ভবিষ্যতে ত্রিপুরার পাহাড়ি জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top