News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তির বাজার জেলা হাসপাতালে শিশুকন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা: চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
Image

শান্তির বাজার জেলা হাসপাতালে শিশুকন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা: চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

শান্তিরবাজার, ২৭শে জুলাই : শান্তির বাজার জেলা হাসপাতালে নয় মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যুকে ঘিরে আজ সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের গাফিলতি এবং সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানার কথা জানিয়েছে।
জানা গেছে, রবিবার আনুমানিক সকাল ৬টায় শান্তির বাজার মহকুমার কালাছড়া এলাকার বাসিন্দা রাজীব দাস তাঁর নয় মাসের কন্যা সন্তান দিকসা দাসকে নিয়ে শান্তির বাজার জেলা হাসপাতালে আসেন। পরিবারের সদস্যরা জানান, গতকাল রাত থেকেই দিকসা পেটের ব্যথায় ভুগছিল। হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক দেবশ্রী রিয়াং শিশুটিকে দেখে দুটি ঔষধ লিখে দেন।
রাজীব দাস ঔষধগুলি দোকান থেকে কিনে ফেরার পথে একটি ঔষধ দিকসাকে খাওয়ান। পরিবারের অভিযোগ, এই ঔষধ খাওয়ানোর পরই দিকসা মৃত্যুর মুখে ঢলে পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গেই দিকসাকে পুনরায় শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু পরিবারের অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে না দেখেই তাঁর ডিউটি শেষ বলে চলে যান। পরিবারের লোকজনের দাবি, চিকিৎসক যদি সময়মতো দিকসাকে দেখতেন, তাহলে হয়তো সে বেঁচে যেত।
এদিকে, দিকসার মৃত্যুর খবর শুনে শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে আসেন মহকুমার পুলিশ আধিকারিক, জেলা হাসপাতালের এমএস সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা। এই বিষয়ে জেলা হাসপাতালের এমএস জে এস রিয়াং-এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ঘটনার খবর পাওয়ামাত্র তিনি জেলা হাসপাতালে ছুটে আসেন এবং সকলের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ জানতে পারেন। তিনি আরও জানান, ছোট শিশুটিকে যথাসময়ে চিকিৎসকরা দেখেছেন এবং মৃতদেহ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সকলের উপস্থিতিতে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কিনা, তা স্পষ্ট হবে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top