News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকার রাজ্যের ক্রীড়াবিদদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে কাজ করছে. : মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার রাজ্যের ক্রীড়াবিদদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে কাজ করছে. : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই : খেলাধুলার ক্ষেত্রে রাজ্যের ছেলেমেয়েদের মধ্যে প্রতিভার কোনও অভাব নেই। রাজ্য সরকার রাজ্যের ক্রীড়াবিদদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে কাজ করছে। অন্যান্য ক্রীড়াক্ষেত্রের পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক। আজ আগরতলার সোনারতরী হোটেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবীন লাইফটাইম মেম্বারদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে নতুন ৭৯ জন লাইফটাইম মেম্বার নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ক্রিকেটে আমাদের দেশের একটা বিশেষ মর্যাদা রয়েছে। রাজ্যের ক্রিকেটের নাম উজ্জ্বল করতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনেক দায়িত্ব রয়েছে। আগামীদিনে টি.সি.এ.-র সহযোগিতায় রাজ্যেও অনেক প্রতিভাবান ক্রিকেটার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার সাথে জড়িত থাকলে শুধু স্বাস্থ্যেরই উন্নতি হয় না, মানসিকভাবেও নিজেকে সুগঠিত করা যায়। খেলাধুলার মাধ্যমেই স্বাস্থ্য এবং মানসিকতার বিকাশ ঘটে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমেই ছেলেমেয়েদের বিপথগামিতা থেকে দূরে রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, ক্রীড়াক্ষেত্রে রাজ্য বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। বর্তমান রাজ্য সরকারের সময়কালে রাজ্যের ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। এরফলে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয়, আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্যও পাচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে ও সভাপতি তপন লোধ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোধ।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top