News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আলোচনা হয়েছে : সাংসদ বিপ্লব
Image

ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আলোচনা হয়েছে : সাংসদ বিপ্লব

আগরতলা, ২৬ জুলাই : ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আলোচনা হয়েছে। আজ আগরতলা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করে এমনটাই জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন শ্রী দেব বলেন, ত্রিপুরায় অধিক বৃষ্টির ফলে আগামীদিনের বিভিন্ন অঞ্চলে চলাচল অযোগ্য হয়ে পড়ে। তাই রাজ্যে সব ঋতুতে চলাচলযোগ্য রাস্তা তৈরি করার বিষয় সড়ক কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, গোমতী এবং মুহুরী নদীর উপরে আরসিসি ব্রিজ নির্মাণ করা, আগরতলা- সাব্রুম এপ্রোচ রোডের কাজ চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, নির্মাণের গুনগত মান নিয়ে সংশয় রয়েছে সেই কাজ গুলির জন্য উচ্চ পর্যায়ের অধিকারীকদের একটি পর্যবেক্ষক টীম গঠন করার দাবি জানিয়েছেন তিনি।

তাছাড়া, কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর’র সাথে সাক্ষাৎ করে লাইট হাউজ প্রজেক্টের কাজটি দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top