News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত মনকাডা দিবস
Image

রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত মনকাডা দিবস

আগরতলা, ২৬ জুলাই : কিউবা বিপ্লবকে সামনে রেখে আজ থেকে ১ আগষ্ট পর্যন্ত সারা ভারত কৃষক সভা সারা দেশে “মনকাডা দিবস” পালন করবে। ভারতের সবকটা গাম থেকে ব্লক, হয়ে শহর ও শহরতলীতে এই দিবসটি পালন করে কিউবার প্রতি সংহতি জানাবে সারা ভারত কৃষক সভা। রাজ্য কৃষক সভাও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর।

এদিন পবিত্র কর বলেন, ১৯৫৩ সালে ২৬ জুলাই কিউবা তখন আমেরিকার তল্পিবাহক স্বৈরাচারী শাসক বাতিস্তার স্বৈরশাসনের কবলে। ঐ দিনটিতে সশস্ত্র সংগ্রামের প্রত্যয় নিয়ে একদল তরুণ বিপ্লবী মরণপণ লড়াইয়ের এক উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করে ছিল। যার নেতৃত্বে ছিলেন ফিডেল কাস্ত্রো। মনকাডা হচ্ছে কিউবার দ্বিতীয় বৃহত্তম সামরিক দুর্গ। বাতিস্তার সময়ে ঐ দুর্গ ছিল মার্কিন নেতৃত্বাধীন কিউবার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।ওই দিনে ফিডেল কাস্ত্রোর নেতৃত্বাধীন বিপ্লবীরা মনকাডা সেনা দুর্গে আক্রমণ চালায়। দুর্গ দখল করতে পারেনি বটে কিন্তু ফিডেল কাস্ত্রোর নেতৃত্বাধীন ঐ বিদ্রোহীরা কিউবার বিপ্লবের বীজ পুঁতে দিতে সক্ষম হয়েছিল ঐ দিন ঐ আক্রমণের মধ্য দিয়ে। কিউবার রাষ্ট্র বিপ্লবের অঙ্কুরিত সেই দিনকে স্মরণ করে কিউবার বিপ্লবের প্রতি সংহতি জানাবে কৃষক সভা।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top