News Flash

  • Home
  • Uncategorized
  • জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত
Image

জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ ডিসেম্বর৷৷ গতকাল সকাল এগারটায় চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলঘরে  জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত হয়৷ যদিও শুক্রবার ছিল মঞ্চের মূল অনুষ্ঠান৷ এই মঞ্চে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দুলন হাজারি,  ড বিথিকা চৌধুরী (আর এম এস এ ত্রিপুরা রাজ্য) আদান কুমার ত্রিপুরা (শিক্ষা অধিকর্তা বিশালগড়) অন্যান্য অতিথি এবং অভিভাবক শিক্ষক শিক্ষিকাগণ৷ মূল অনুষ্ঠানের মহতি মঞ্চে ঊনকোটি উচ্চ মাধ্যমিক ও উনপঞ্চাশটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের কিশোরীরা উপস্থিত ছিলেন৷ সিপাহিজলা জেলার আটষট্টিটি বিদ্যালয়ের কিশোরীদের মদ্যে যে সমস্ত কিশোরীরা তার ভালো শিষ্টাচার, যোগা প্রদর্শন, নৃত্য পরিবেশনে প্রথম স্থানাধিকারী হয় তাদের মধ্যে কিশোরী তিনজনকে শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে৷ সবচেয়ে উল্লেখযোগ্য আনন্দময় অনুষ্ঠান ছিল হজাগিরি নৃত্য ও যোগা প্রদর্শন৷ শুক্রবারের অনুষ্ঠানে হজাগিরি নৃত্য পরিবেশন করেছে মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী রমা কর্মকার (একাদশ শ্রেণীর ছাত্রী) এবং বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কিশোরী চোমুই দেববর্মা৷ অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুই কিশোরী জয়শ্রী বণিক ও পূজা বণিক যোগা পরিবেশন  করে আমন্ত্রিত অতিথিদের মন জয় করে নেয়৷  অনুষ্ঠানে বিশেষ অতিথি তথা অঞ্জলী সরকার বলেন শিশুর অধিকার ও মর্যাদা রক্ষা করা একান্ত আবশ্যক৷ শিশুর সার্বিক  উন্নয়ন নিশ্চিত করা এবং অধিকার সংরক্ষণের মাধ্যমে একটি সৎ, দেশপ্রেমিক ও কর্মক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে আরএমএসএ জেলাস্তর থেকে  কিশোরীদের আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর  দায়িত্ব পালন করবে৷ এভাবেই  কিশোরী উৎকর্ষ মঞ্চের কেউ বা দীপা কর্মকারের মতো পৃথিবীতে সাড়া জাগাবে৷ তাছাড়া এই জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ আগামী ঊনিশ ও ছাবিবশ তারিখ জম্পুইজলা ও সোনামুড়ায় অনুষ্ঠান করবে বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top