News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিদেশি পর্যটকদের আগমন বাড়ছে ঃ পর্যটনমন্ত্রী
Image

রাজ্যে বিদেশি পর্যটকদের আগমন বাড়ছে ঃ পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ৷৷ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণ করতে আসা দেশীয় এবং বিদেশি পর্যটকদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ ২০১৪-১৫ সালে ৩ লক্ষ ৯০ হাজার ৬৬৭ জন, ২০১৫-১৬ সালে ৩ লক্ষ ৯৯ হ াজার ৪৪৭ জন এবং ২০১৬-১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত ২ লক্ষ ১১ হাজার ৬৯১ জন পর্যটক রাজ্যে এসেছেন৷ আজ রাজ্য বিধানসভায় বিধায়ক রতন লাল নাথের এক প্রশ্ণের লিখিত উত্তরে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক এ তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, ২০১৪-১৫ সালে ৩ লক্ষ ৬১ হাজার ৫৮১ জন দেশীয় পর্যটক এবং ২৯ হাজার ৮৬ জন বিদেশি পর্যটক, ২০১৫-১৬ সালে ৩ লক্ষ ৬৩ হাজার ৮২৮ জন দেশীয় পর্যটক ও ৩৫ হ াজার ৬১৯ জন বিদেশি পর্যটক এবং ২০১৬-১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত ১ লক্ষ ৮৯ হাজার ৪০০ জন দেশীয় পর্যটক ও ২২ হ াজার ২৯১ জন বিদেশি পর্যটক রাজ্যে এসেছেন৷
বিধায়ক রাজেন্দ্র রিয়াং এবং বিধায়ক গোপাল চন্দ্র রায়ের অন্য আরেকটি প্রশ্ণের লিখিত উত্তরে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক সভায় জানান, রাজ্যে বর্তমানে ২৯টি ট্যুরিস্ট লজ রয়েছে৷ জম্পুই হিলের অন্তর্গত ফুলদংশাইতে পর্যটকদের সুবিধার্থে আরো একটি ট্যুরিস্ট লজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷
বিধায়ক মাধব চন্দ্র সাহার এক প্রশ্ণের উত্তরে পর্যটন মন্ত্রী জানান, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম গোমতী জেলার উদয়পুরের ৬টি দীঘিকে সৌন্দর্যায়নের মাধ্যমে পর্যটকদের আকর্ষিত করার পরিকল্পনা নিয়েছে৷ এজন্য ১ কোটি ৭২ লক্ষ টাকা গ্রামোন্নয়ন দপ্তরকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে৷ তিনি জানান, বর্তমান অর্থবছরের মধ্যে এই কাজ সম্পন্ন করার সময় ধার্য করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top