News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ বিপ্লবের
Image

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ বিপ্লবের

আগরতলা, ২৩ জুলাই : কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সাথে সাক্ষাৎ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন তাঁদের মধ্যে রাজ্যে চলমান বিভিন্ন কাজের অগ্রগতি ও পরবর্তী কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি, এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন।

এদিন সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব বলেন, ত্রিপুরায় অধিক বৃষ্টির ফলে আগামীদিনের ওই অঞ্চলে টেকসই নির্মাণের পরিকল্পনা এবং যে নির্মাণের গুনগত মান নিয়ে সংশয় রয়েছে সেই কাজ গুলির জন্য উচ্চ পর্যায়ের অধিকারীকদের একটি পর্যবেক্ষক টীম গঠন করার দাবি জানিয়েছেন তিনি। ওই কাজগুলোর ত্রুটি চিহ্নিত করে, প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছে।

পাশাপাশি, এদিন গোমতী এবং মুহুরী নদীর উপরে আরসিসি ব্রিজ নির্মাণ করা, আগরতলা- সাব্রুম এপ্রোচ রোডের কাজ চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তিনি। তাছাড়া, চলমান ১১ টি কাজের বর্তমান অবস্থা ও গুনগুত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা করেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top