News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী সেজে চালককে মারধোর করে গাড়ি ছিনতাই তেলিয়ামুড়ায়
Image

যাত্রী সেজে চালককে মারধোর করে গাড়ি ছিনতাই তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ ডিসেম্বর৷৷ দুজন উপজাতি যুবকের দ্বারা গাড়ি ছিনতাইয়ের ঘনায় চাঞ্চল্য গোটা তেলিয়ামুড়া জুড়ে৷ ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায় রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ৷ বর্তমানে মারুতি গাড়ির চালকের চিকিৎসা তেলিয়ামুড়া হাসপাতালে চলছে৷ আহত যুবকের নাম বিজয় জমাতিয়া৷ বয়স ২৭৷ পিতা গোপী জমাতিয়া৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কুঞ্জমুড়া এলাকায়৷
বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বিজয় জমাতিয়ার তথা টিআর০১-কে-০৭৯৮ নম্বরের গাড়ি চালকের কাছে ফোন আসে৷ গর্ভবতী মহিলাকে নিয়ে অম্পি হাসপাতালে যেতে হবে৷ সে খবর পেয়ে বিজয় জমাতিয়া তড়িঘড়ি করে গাড়ি নিয়ে একজন পুরুষ ও মহিলাকে নিয়ে অম্পির উদ্দেশ্যে রওনা হয়৷ এব্যাপারে বিজয় জমাতিয়া জানান, খাসিয়ামঙ্গল থেকে তার একক বন্ধুও যাত্রী হিসাবে গাড়িতে উঠে৷ অম্পি নগর হাসপাতালে যাওয়ার পর চালক বিজয় জমাতিয়াকে তারা জানায়, গর্ভবতী মহিলাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ গর্ভবতী মহিলাকে অম্পিতে ফেলে দুজন নিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা দেয়৷ আহত গাড়ির চালক বিজয় জমাতিয়া জানান, অম্পি নগর থেকে আসার পথে কয়েকবার গাড়ি তামাতে বলে তারা৷ তাদের কথা অনুসারে চালক বিজয় জমাতিয়া গাড়ি থামিয়েও ছিল কয়েকবার৷ গামাই বাড়ি এলাকায় আসামাত্র চালক বিজয় জমাতিয়াকে মাথার পেছন দিকে ভারী বস্তু দিয়ে আঘাত করে৷ চালক বেধড়ক আঘাতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অম্পি তেলিয়ামড়ার রাস্তার একটি পাহাড়ে ধাক্কা দেয়৷ পরে নিজেকে বাঁচানোর জন্য জঙ্গলে লুকিয়ে পরে৷ খবর দেয় চালকের মালিক সহ আত্মীয়পরিজনদের৷ খবর পেয়ে সকলে গামাইবাড়িতে ছুটে এসে জঙ্গল থেকে চালক বিজয় জমাতিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ চালক জানায়, গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে মাথার পেছন দিকে কোন ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে৷
এদিকে, একাংশ জনগণদের অভিমত, কি হয়েছিল সে দিনের ঘটনা৷ পুলিশ যদি প্রকৃত তদন্ত করে তবে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনার রহস্য৷ এখন দেখার বিষয় পুলিশ তদন্তক্রমে কতটুকু প্রকৃত ঘটনার রহস্য উন্মোচন করতে পারেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top