News Flash

  • Home
  • Uncategorized
  • পিচ ঢালাই মেশিনে আগুন, গুরুতর দুই শ্রমিক
Image

পিচ ঢালাই মেশিনে আগুন, গুরুতর দুই শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ মরিয়মনগরে রাস্তা সংস্কার করার কাজে লিপ্ত দুই শ্রমিক পিচ ঢালাই মেশিন বিস্ফোরিত হয়ে গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা রতন মিশ্র ও উত্তম সরকার৷ তাদের বাড়ি তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই এলাকায়৷ জানা যায়, ঠিকেদার দুলাল দেবনাথ ও ইন্দ্রজিৎ দাসের সঙ্গে মরিয়ম নগরে রাস্তা সংস্কার করার কাজ করতে এসেছিল শ্রমিকরা৷ মরিয়ম নগরে  ঐতিহ্যবাহী খ্রিস্টমাস মেলা উপলক্ষ্যে সেখানকার রাস্তাঘাট সংস্কারের কাজ চলেছে৷ রাস্তায় পিচ ঢালাই করার জন্য মেশিনে পিচ গরম করা হচ্ছিল৷ সেখানেই কর্মরত ছিল রতন মিশ্র ও উত্তম সরকার নামে দুই শ্রমিক৷ হঠাৎ পিচ ঢালাই মেশিনটি বিস্ফোরিত হয়৷ গরম পিচ শরীরে পড়ে ঝলসে যায় শ্রমিকদের শরীর৷ আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জিবি  হাসপাতালে নিয়ে যাওয়া  হয়৷ তাদের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ পিচ ঢালাই মেশিনটি পুরোনো হওয়াতেই এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top