News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ইতিমধ্যে ৪,০০০ হেক্টর জমিকে পাম তেল চাষের আওতায় আনা হয়েছে, নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের পাম অয়েল গবেষণা কেন্দ্র, প্রসেসিং ইউনিট : কৃষিমন্ত্রী
Image

ত্রিপুরায় ইতিমধ্যে ৪,০০০ হেক্টর জমিকে পাম তেল চাষের আওতায় আনা হয়েছে, নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের পাম অয়েল গবেষণা কেন্দ্র, প্রসেসিং ইউনিট : কৃষিমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরায় ইতিমধ্যে ৪,০০০ হেক্টর জমিকে পাম তেল চাষের আওতায় আনা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে মোট ৭,০০০ হেক্টর জমিতে পাম তেল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার। আজ বামুটিয়া এলাকার তালতলায় অনুষ্ঠিত মেগা অয়েল পাম রোপণ অভিযান উদ্বোধন করে এই তথ্য জানান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী বলেন, আমাদের দেশ মাছ, চাল, ইত্যাদিতে আত্মনির্ভর হলেও, ভোজ্য তেলের ক্ষেত্রে আমরা এখনও আত্মনির্ভর হয়ে উঠতে পারিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীও চাইছেন, দেশ যেন ভোজ্য তেলের ক্ষেত্রেও স্বয়ংসম্পূর্ণ হয়। না হলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। দক্ষিণ ভারত ও উত্তর-পূর্ব ভারতের জমি পাম তেল চাষের উপযোগী। এই কারণে সরকার এই অঞ্চলে তেল পাম চাষে জোর দিয়েছে।

তিনি আরও বলেন, রাবার বাগানে মাঝে অন্য কিছু চাষ করা যায় না, কিন্তু পাম তেল চাষের ফাঁকে কৃষকেরা অন্যান্য ফসলও চাষ করতে পারবেন। দপ্তর তাদের সাহায্য করবে গাছপালা পরিষ্কার করা থেকে শুরু করে চারা বিতরণ পর্যন্ত সমস্ত কাজ দপ্তরই করবে।

মন্ত্রী জানান, পাম তেল থেকে দুটি ধরনের তেল তৈরি হয় একদিকে রান্নার জন্য ব্যবহৃত পাম অয়েল, অন্যদিকে শিল্পের জন্য ব্যবহৃত পাম কার্নেল অয়েল। এছাড়াও, পাম অয়েল ব্যবহার হয় প্রসাধনী, ওষুধ, বায়োফুয়েল এবং বায়ো-লুব্রিক্যান্ট তৈরির ক্ষেত্রেও। ২০১২ সালে ভারত সরকারের ডি.এ.সি কমিটি ত্রিপুরায় প্রাথমিকভাবে ৭,০০০ হেক্টর জমিকে পাম তেল চাষের উপযুক্ত হিসেবে চিহ্নিত করে। পরে ২০২০ সালে আইসিএআর- আইআইওপিআর রি -ইভ্যালুয়েশন কমিটি ডিজিটাল ম্যাপিং-এর মাধ্যমে ১,৪৬,৩৬৪ হেক্টর জমিকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করে।

মন্ত্রী জানান ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস–অয়েল পাম (NMEO-OP) প্রকল্পের আওতায় উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ অধিকারের ভিত্তিতে রাজ্যে দুটি প্রক্রিয়াকরণ সংস্থা যুক্ত হয়েছে। ২০২২ সালের ১লা আগস্ট গডরেজ আগ্রোভেট লিমিটেড এবং ১০ আগস্ট পতঞ্জলি ফুডস প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে সমঝোতা স্মারক (মৌ) স্বাক্ষরিত হয়।

গডরেজ আগ্রোভেট লিমিটেডকে উনকোটি, উত্তর ও ধলাই জেলা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং পতঞ্জলি ফুডস লিমিটেড পেয়েছে খোয়াই, পশ্চিম, সেপাহিজালা, গোমতী ও দক্ষিণ জেলা।

মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের ১০ই আগস্ট ধলাই জেলার নালকাটায় গডরেজ আগ্রোভেট লিমিটেড একটি পাম অয়েল প্রসেসিং ইউনিটের শিলান্যাস করা হয়। একইসঙ্গে এই সংস্থা মালয়েশিয়ার এস ডি গুথরি ইন্টারন্যাশনাল কোম্পানি -এর সঙ্গে যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের গবেষণা ও সমাধান কেন্দ্রও স্থাপন করবে।

অন্যদিকে, পতঞ্জলি ফুডস লিমিটেড খুমুলুঙ এর কাছে গুরুপদ পাড়া বাগানে, একটি পাম অয়েল প্রসেসিং ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে। মন্ত্রী শেষে বলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় রাজ্যে ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে ৭,০০০ হেক্টর জমিতে তেল পাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীন উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ অধিকার এই লক্ষ্যমাত্রা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top