News Flash

Image

শহরের প্রাণকেন্দ্রে ফের চুরির ঘটনা

আগরতলা, ২১ জুলাই: ফের শহরের প্রাণকেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও কোনো কিছু চুরি করে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে চোর। ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার বিবরনে জানা যায়, লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতি প্রয়াত ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে একটি অফিস চালানো হয়। এই বাড়িতে কেউই থাকেন না। প্রয়াত ব্রজেশ চক্রবর্তীর স্ত্রী গায়েত্রী চক্রবর্তী কলকাতায় থাকেন। শুধু বাড়িতে সরকারি স্কিম নিয়ে কাজ করা একটি অর্গানাইজেশন ঘর ভাড়া নিয়ে তাদের অফিস পরিচালনা করছে। প্রতিদিনকার মতো শনিবারও তারা অফিস ঘর তালা দিয়ে বাড়িতে চলে যান। আজ সকালে এসে দেখতে পান, ঘরের একটি জানলা ভাঙ্গা, ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিস উলটপালট করে গেছে চোরের দল। তবে কোনো মূল্যবান সামগ্রী না থাকায় কিছুই চুরি করতে পারেনি চোরের দল। আজ সকালে এসে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দিয়েছেন তারা। তবে শহরের প্রাণ কেন্দ্রে এধরনের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top