News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় দুই ট্রাক পিষে মারল যুবককে, কুমারঘাট ও বিশ্রামগঞ্জে জখম আটজন
Image

আমবাসায় দুই ট্রাক পিষে মারল যুবককে, কুমারঘাট ও বিশ্রামগঞ্জে জখম আটজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ ছেচরিমাই এলাকায় বৃহস্পতিবার বুলেরো ডিআই এবং মারুতী ভ্যানের

বিশ্রমাগঞ্জে দূর্ঘটনাগ্রস্ত মারুতী ভ্যান৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷
বিশ্রমাগঞ্জে দূর্ঘটনাগ্রস্ত মারুতী ভ্যান৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তিনজন৷ আগরতলা থেকে একটি মারুতী ভ্যান বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিল৷ মারুতী ভ্যানের নম্বর ০৩-০৫৩৭৷ ভ্যানটি ছেচরিমাই এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা টিআর-০৭-১৬৪৫ নম্বরের ডিআই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়৷ তাতে মারুতী ভ্যানের পাঁচজনের মধ্যে তিনজন রাস্তার উপর ছিটকে পড়ে৷ এই তিনজন হলেন বিশ্বরাণী মুড়াসিং (৫৫), বিপিন কন্যা মুড়াসিং (৪৫) এবং চালক কমল কমল মুড়াসিং (৪০)৷ তারা প্রত্যেকেই গুরুতরভাবে জখম হন৷ দূর্ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে৷ তারা পৌঁছার আগেই স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সতীর্থ দাসগুপ্ত তাদের আগরতলায় জি বি হাসপাতালে রেফাল করে দেন৷ এদিকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দূর্ঘটনাস্থল থেকে দুটি গাড়িই আটক করেছে৷ এই ব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷
এদিকে, ধলাই জেলার আমবাসা থানার অধীন আড়াই মাইল এলাকায় এক পথ দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তাপস দেবনাথ নামে এক যুবকের৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, আমবাসা গন্ডাছড়া রোডে বৃহস্পতিবার সকালে দুই ট্রাকের মাঝে পড়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে৷ দূর্ঘটনা আমবাসা থানার অধীন হাতিমারা এলাকায়৷ ঐ সুকলের সামনেই বিকট শব্দে দুই গাড়ির মাঝখানে পিষে যায় টিআর-০৪-৬২৫০ নম্বরের একটি বাইক৷ মাইকের তালক ঘটনাস্থলেই প্রাণ হারান৷ নিহতের বাড়ি উত্তর কচুছড়ায়৷ দুটি ট্রাকের নম্বর টিআর-০৪-১৭৫০ এবং টিআর-০১-এডি-১৩৮১৷ দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছে৷ এই ব্যাপারে আমবাসা থানায় একটি মামলা নেওয়া হয়েছে৷ দুটি ট্রাকের চালক পলতাক বলে জানা গিয়েছে৷ অন্যদিকে গত চবিবশ ঘন্টায় ঊনকোটি ও উত্তর জেলায় পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন দূর্ঘটনায়৷ জানা গিয়েছে কুমারঘাট-পেঁচারথল জাতীয় সড়কে একটি গাড়ি ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়৷ তাতে এক মহিলা ও দশ মাসের শিশু সহ চারজন গুরুতর জখম হয়েছেন৷ তাদের কুমারঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ অন্যদিকে একই সড়কে অষ্টম শ্রেণীতে পাঠরত কিশোর কুমার ত্রিপুরা নামে এক কিশোর যান সন্ত্রাসে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top