News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীের ফের ব্যাংক ডাকাতি করল জঙ্গিরা, লুঠ ১১ লক্ষ টাকা
Image

জম্মু-কাশ্মীের ফের ব্যাংক ডাকাতি করল জঙ্গিরা, লুঠ ১১ লক্ষ টাকা

terroist শ্রীনগর, ১৫ ডিসেম্বর (হি.স.) : উপত্যকায় জঙ্গিরা ফের ব্যাংক ডাকাতির ঘটনা ঘটল| স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামার জম্মু-কাশ্মীর ব্যাংকের শাখায় হানা দিয়ে জঙ্গিরা ১১ লক্ষ টাকা লুঠ করে পালাল| জানা গিয়েছে, পুলওয়ামার রাত্নিপুরায় জে কে ব্যাংক খুলতেই গ্রাহকরা নতুন নোট পেতে ভিড় করেন| এমন সময় হামলা করে জঙ্গিরা| ভীত গ্রাহকরা কোনওরকমে দূরে সরে যান| পুলিশ আসার আগেই নির্বিচারে লক্ষ লক্ষ টাকা লুঠ করে পালিয়ে যায় জঙ্গিরা| ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে| জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে| সম্প্রতি লস্কর ই তইবা জঙ্গিরা ব্যাংকে হানা দেওয়ার খবর পাওয়ার পরেই সেনাবাহিনী ঘিরে ফেলে| সেনার গুলিতে জঙ্গিরা মারা যায়| তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল লুঠের টাকা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top