News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট মিটার বাতিল এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে উদয়পুরে সিপিআইএমের বিক্ষোভ
Image

স্মার্ট মিটার বাতিল এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে উদয়পুরে সিপিআইএমের বিক্ষোভ

আগরতলা, ১৪ জুলাই : স্মার্ট মিটার বাতিল এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে আজ উদয়পুর সিপিআইএম মহকুমা কমিটির তরফ থেকে বিক্ষোভ মিছিল বের হয়েছে। এদিনের মিছিলটি উদয়পুরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তী সময়ে পথ সভার আয়োজন করা হয়েছে।

উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত বলেন, সারাদেশে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে জনগণ শামিল হচ্ছে। পশ্চিমবাংলা বিজেপি নেতারা স্মার্ট মিটারের নামে সেখানে তৃণমূল সরকারকে একহাত নিয়ে যখন আকাশ-পাতাল গরম করছে ঠিক তখন ত্রিপুরা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য স্মার্ট মিটার বসানোর জন্য মানুষের হয়রানির চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছে। স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে হয়রানি চূড়ান্ত সীমানায় নিয়ে গিয়ে তাদের পকেট কাটছে। রাজ্যে স্মার্ট মিটার বসানো যাবে না। প্রয়োজনে আইনের ধারস্থ হবে বলে বলা হয়।

অপরদিকে অস্বাভাবিকভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়ে আমজনতার পকেট কাটছে। দাবি করা হয়েছে বিদ্যুতের বিল বাড়ানো যাবে না। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে হবে। ঘন ঘন ঘন লোডশেডিং এর নামে মানুষকে এই গরমের ব্যতিব্যস্ত গড়ে তুলছে। লোডশেডিং বন্ধ করারও দাবি তোলা হয়েছে বিক্ষোভ কর্মসূচিতে। পরবর্তী সময়ে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সদস্য শুভ চক্রবর্তী নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের মহকুমা সিনিয়র ম্যানেজার কিরন্ময় চক্রবর্তী নিকট স্মার্ট মিটার বন্ধ করা, বিদ্যুতের দাম কমানো ও নিয়মিত বিদ্যুৎ পরিষেবা বহাল রাখার দাবি জানানো হয়।

Releated Posts

সাবরুমে গড়ে উঠছে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র, স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পদক্ষেপ ত্রিপুরা সরকারের

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরায় ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে…

ByByReshmi Debnath Jul 3, 2026

হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে অব্যবস্থার অভিযোগ, মিড-ডে মিল ও পাঠদান নিয়ে উঠল একাধিক প্রশ্ন

তেলিয়ামুড়া, ২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকার প্রত্যন্ত কাকড়াছড়ায় অবস্থিত হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষক উপস্থিতি…

ByByReshmi Debnath Jul 3, 2026

তিন বছরের আইনি লড়াই শেষে নিজের জমির দখল ফিরে পেলেন মানিক দেবনাথ

চুড়াইবাড়ি, ২ জুলাই: দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন উত্তর জেলার…

ByByReshmi Debnath Jul 3, 2026

জিবি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ৫ জুলাই ৬ ঘণ্টার ধর্না, ঘোষণা বিরজিত সিনহার

কৈলাসহর, ২ জুলাই: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top