News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৃত্যুফাঁদে পরিণত বেইলি ব্রিজ, আতঙ্কে এলাকাবাসী
Image

মৃত্যুফাঁদে পরিণত বেইলি ব্রিজ, আতঙ্কে এলাকাবাসী

আগরতলা, ৩০ ডিসেম্বর: কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত নেতাজি পল্লীর তিন নম্বর গলির প্রবেশমুখে অবস্থিত বেইলি ব্রিজটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিদিন এই ব্রিজ দিয়েই পথচারী, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী ও যানবাহন চলাচল করায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির লোহার কাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং বেশ কিছু অংশে ফাঁটল দেখা দিয়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তবুও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকা দিয়ে চলাফেরা করছেন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হোক। পাশাপাশি, দুর্ঘটনা এড়াতে আপাতত সতর্কতামূলক ব্যবস্থা ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপেরও দাবি উঠেছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top