News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের অন্ধকারে জ্বালানি তেল পাচার, গ্রামবাসীর হাতে গাড়িসহ আটক ২০০ লিটার তেল
Image

রাতের অন্ধকারে জ্বালানি তেল পাচার, গ্রামবাসীর হাতে গাড়িসহ আটক ২০০ লিটার তেল

আগরতলা, ৩০ ডিসেম্বর: বিদ্যুৎ নিগমকে কার্যত ঘুমে রেখে রাতের অন্ধকারে গাড়ি বোঝাই করে জ্বালানি তেল পাচারের অভিযোগ উঠেছে যতনবাড়ি এলাকায়। অভিযোগ অনুযায়ী, যতনবাড়ি ফাঁড়ি থানার নাকের ডগায় দীর্ঘদিন ধরেই এই পাচার বাণিজ্য চললেও পুলিশ ছিল বেখবর।

সোমবার রাতে যতনবাড়ি ৬৬ কেভি পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে একটি গাড়িতে করে জ্বালানি তেল পাচার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় গ্রামবাসীরা তৎপর হয়ে গাড়িটি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ২০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ নিগমের জ্বালানি তেল পরিকল্পিতভাবে রাতের আঁধারে পাচার করা হচ্ছিল এবং বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে, এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top