সুরাট, ১৫ ডিসেম্বর (হি.স.) : সুরাট থেকে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল পুলিশ| তার কাছ থেকে উদ্ধার হয়েছে পুরানো পাঁচশো জালনোটে ৫০ হাজার টাকা| ধৃতের নাম ৱুরহানুদ্দিন সাজ্জাদ| পুলিশি জেরায় সে জানিয়েছে, পাকিস্তান থেকে এই নোটগুলি নিয়ে ভারতে আসছিল| তবে ভারতে ঢোকার জন্য বৈধ ভিসা ছিল বলে জানা গিয়েছে| বৃহস্পতিবার সকালে সুরাট রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে| এদিন রেলওয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়লে সে নিজেকে মুম্বইয়ে বাসিন্দা বলে দাবি করেন| পরে রেল পুলিশের প্রাথমিক জেরার পর আসল কথা কৱুল করে| পুলিশ তার কাছ থেকে পাকিস্তানি পাসপোর্টও উদ্ধার করে|
বরোদার পুলিশ সুপার জানিয়েছেন, ৱুরহানুদ্দিনের পাসপোর্ট দেখে স্পষ্ট ও পাকিস্তানি নাগরিক| বৈধ ভিসা নিয়ে ১২ ডিসেম্বর পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে| এরপর ট্রেনে মুম্বই আসে| এদিন সকালে সুরাট স্টেশনে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে আরপিএফ জওয়ানরা প্রথমে আটক করে| তল্লাশিতে উদ্ধার হয় জালনোট| রেল পুলিশ তাকে গ্রেফতার করে|
সুরাট স্টেশনে ধৃত পাকিস্তানি নাগরিক, পুরানো পাঁচশো নোটে উদ্ধার ৫০ হাজার জাল টাকা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















