News Flash

  • Home
  • Uncategorized
  • আরবিআই গভর্নরের কাছে নোট বাতিলের দুর্ভোগের পরিসংখ্যান পেশ মুুখ্যমন্ত্রীর

আরবিআই গভর্নরের কাছে নোট বাতিলের দুর্ভোগের পরিসংখ্যান পেশ মুুখ্যমন্ত্রীর

rbi কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিলের ধাক্কায় টলমল রাজ্যের অর্থনীতি| বৃহস্পতিবার নবান্নে আরবিআই-এর গভর্নর উর্জিত পটেলকে সেকথাই বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তাঁর অভিযোগ, আয় কমেছে রাজ্যের| রাজ্যে একশো ও পাঁচশো টাকার জোগান বাড়ানোর আর্জিও জানিয়েছেন তিনি| তিন মাস আগে স্থির হলেও, বৈঠকে আলোচনার একমাত্র বিষয় ছিল নোট বাতিল| মুখ্যমন্ত্রীর দাবি, নোট দুর্ভোগ নিয়ে নীরব প্রধানমন্ত্রী, সংসদ| তাই নিজেই তুলে ধরেছেন দেশের মানুষের মনের কথা|
গর্ভনরকে দেওয়া তিন পাতার পরিসংখ্যানে দফতর ধরে ধরে ক্ষতির হিসেব তুলে দেওয়া হয়েছে | নোট বাতিলে সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষি| খারিফ শস্য, আলুবীজ, রবিশস্য নগদের আকালে বিক্রি না হওয়ায় পচে গিয়েছে | চাষীদের বিনিয়োগ করা সব অর্থ জলে গিয়েছে | অনাহারে দিন গুনছেন চাষীরা | পর‌্যাপ্ত ব্যাঙ্কিং পরিষেবা না থাকায় প্রবল সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা | নোট বাতিলে ক্ষতিগ্রস্ত এমএসএমই সেক্টরও | নগদের অভাবে ক্ষতির মুখে পড়েছে চর্ম, কাপড়, হ্যান্ডলুম, গয়না শিল্প |
চা বাগানগুলিতে নোটের জোগান নেই রোজের বেতন না পেয়ে সমস্যায় চা শ্রমিকরা | কাজ হারিয়েছেন ২ লক্ষের বেশি শ্রমিক | রাজ্যের ৩৭৪৬৮-র মধ্যে মাত্র ৩৫৭০টি গ্রামে রয়েছে ব্যাঙ্ক | ৩৩৫৪ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭১৭ টি গ্রাম পঞ্চায়েতে কোনও ব্যাঙ্কই নেই| ব্যাঙ্কিং পরিষেবার দুরবস্থার সঙ্গে সঙ্গে রাজ্যের দুর্ভোগের চেহারাটাও আরবিআই-য়ের উর্জিত পটেলের সামনে তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top