News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাহকের অজান্তেই গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন
Image

গ্রাহকের অজান্তেই গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ ছিল মোটে চার থেকে পাঁচ হাজার টাকা৷ এখন তা বেড়ে হয়েছে অর্ধলক্ষাধিক টাকা৷ আরো অবাক করার বিষয় হল অ্যাকাউন্টধারীর অজ্ঞাতসারেই ব্যাঙ্কে গত ছয়মাসে তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ছয়লক্ষাধিক টাকা৷ এনিয়ে বুধবার বাধারঘাট গ্রামীণ ব্যাঙ্কে রীতিমত হুলুস্থূল কান্ড বেঁধে যায়৷ জানা গেছে, গ্রামীণ ব্যাঙ্কের গ্রাহক রীতা দেবনাথ এদিন টাকা তুলতে গিয়ে পাসবই আপডেট করে দেখেন তার অ্যাকাউন্টে ৫৩ হাজার টাকা রয়েছে৷ তা দেখে রীতিমত হতবাক হয়ে পড়েন তিনি৷ সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন শাখা প্রবন্ধকের সাথে৷ বিষয়টি তাকে জানানো হলে ঐ মহিলার একাউন্ট গেঁটে দেখা যায় গত ছয় মাসে কখনো ২০ হাজার কিংবা ৫০ হাজার কিংবা ৩০ হাজার, এমনকি ১ লক্ষ টাকার লেনদেন হয়েছে৷ শ্রীমতি দেবনাথ শাখা প্রবন্ধককে জানান তিনি তার অ্যাকাউন্টে স্বল্প পরিমাণে সঞ্চয় করেন৷ সেই সঞ্চিত অর্থ কখনো তিনি নিজে আবার কখনো তার ছেলে এসে তুলে নিয়ে যায়৷ ফলে, তার অ্যাকাউন্টে খুব বেশি হলে চার থেকে পাঁচ হাজার টাকার অধিক অর্থ থাকার কথা নয়৷ ধারণা করা হচ্ছে, ঐ মহিলার সই জাল করে লেনদেন হয়েছে৷ কারণ, তিনি দাবি করেছেন তার পক্ষে এত টাকা লেনদেন কোনভাবেই সম্ভব নয়৷ ঘটনাটি জানাজানি হতেই বাধারঘাট গ্রামীণ ব্যাঙ্কে উপস্থিত অন্যান্য গ্রাহকরাও আতঙ্কিত হয়ে পড়েন৷ নিজেদের অজ্ঞাতসারে ব্যাঙ্কে অ্যাকাউন্টে কি ধরনের খেলা হচ্ছে সেটাই জানতে ইচ্ছা প্রকাশ করেন অনেকেই৷
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নোট বাতিলের পদক্ষেপের পর থেকেই দেশের বিভিন্ন ব্যাঙ্কে বেআইনী লেনদেন হয়েছে৷ অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক আধিকারিকরাও বেআইনী লেনদেন করতে ধরা পড়েছেন৷ তাই সম্প্রতি আরবিআই নির্দেশিকা জারি করেছে দেশের সবকটি ব্যাঙ্কের প্রতিটি ব্রাঞ্চে সিসি টিভি থাকতেই হবে৷ বাধারঘাট গ্রামীণ ব্যাঙ্কে সিসি টিভির ব্যবস্থা নেই৷ ফলে, গত ছয় মাসে কে ঐ মহিলার নাম ভাঙ্গিয়ে একাউন্ট ব্যবহার করেছে সেটা খুব সহজে বের করা সম্ভব নয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top