News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল পুনরায় চালু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষিণ
Image

আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল পুনরায় চালু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষিণ

educationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল পুনরায় চালু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষিণ৷ কারণ, আইন সংশোধন না হলে এই প্রথা পুনরায় চালু সম্ভব নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ এদিকে, জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাজ্যের তৈরি রিপোর্টের উপর বুধবার রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, এদিন মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শিক্ষা নীতির বিষয়ে রিপোর্ট নিয়ে যে অভিমত উঠে এসেছে সেখানে কিছু পরিবর্তন আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কারণ, রাজ্যের নীতির সাথে সাযুজ্য রেখেই জাতীয় শিক্ষা নীতির জন্য রিপোর্ট তৈরি করা আবশ্যিক৷ শিক্ষামন্ত্রী জানান, এবিষয়টি ভেবে দেখা হবে৷ খুব শীঘ্রই রিপোর্টটিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে কেন্দ্রের কাছে পাঠানো হবে৷
এদিন তিনি জানান, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর সেগুলি পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হবে৷ কমিটি সমস্ত রিপোর্টের ভিত্তিতে বিশিষ্ট শিক্ষাবিদদের কাছ থেকে মতামত সংগ্রহ করবে৷ এরপর তা অনুমোদনের জন্য পাঠানো হবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ এদিকে, পাশ-ফেল প্রথা পুনরায় চালু করার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, সংসদে আইন সংশোধনী পাশ না হলে এই প্রথা চালু করা রাজ্যের পক্ষে সম্ভব নয়৷ কারণ, অনেকগুলি বিষয় রয়েছে যেখানে আইনে সংশোধন ছাড়া করা যায় না৷ এই প্রথা চালুর ক্ষেত্রে ক্ষমতা এবং এক্তিয়ার এই দুটি মূল বিষয়, যা আইন সংশোধনী সংসদে পাশ হওয়ার পরই পরিস্কার হবে৷ এদিন তিনি বলেন, পাশ-ফেল প্রথা রাজ্যে পুনরায় চালু করার জন্য আমরা তৈরি৷ রাজ্য সরকার চাইছে প্রথম শ্রেণী থেকেই পুনরায় পাশ-ফেল প্রথা চালু হউক৷ এখন আগামী শিক্ষাবর্ষেই এই প্রথা চালু করা সম্ভব হবে কিনা সে বিষয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top