News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ নাইজেরিয়ান ও ১১ জন বাংলাদেশী ধৃত বিলোনীয়ায়
Image

৩ নাইজেরিয়ান ও ১১ জন বাংলাদেশী ধৃত বিলোনীয়ায়

handcuffনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৪ ডিসেম্বর৷৷ দক্ষিণ জেলার বিলোনীয়ার পিআর বাড়ি থানার অধীন নিহারনগর হাসপাতাল সংলগ্ণ এলাকা থেকে তিনজন নাইজেরিয়ার নাগরিক ও ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েএছ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে৷
সংবাদে প্রকাশ, বুধবার বিকালে স্থানীয় জনগণ দেখেতে পান তিনজন বিদেশী নাগরিক সহ ১৪ জন সন্দেহজন ভাবে ঘুরাফেরা করছে নিহারনগর হাসপাতাল এলাকায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়েছে পি আর বাড়ি থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়৷ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ অবৈধ ভবে ভারতে প্রবেশ করার একটি মামলা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কেন তারা ভারতে এসেছে এনিয়ে প্রশ্ণ উঠেছে৷ বিশেষ করে নাইজেরিয়ান তিন যুবকের এপাড়ে আসার পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ ধৃত তিন নাইজেরিয়ান হল সেন্ডী নওয়াকও লুচো (২৬), একেনি ফ্লাঙ্ক (২৫) এবং ওকয় বাসিল (২৬)৷ বাংলাদেশীদের সাথে তাদের কিভাবে যোগযোগ হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top