News Flash

  • Home
  • Uncategorized
  • কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে গলাটিপে হত্যা
Image

কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে গলাটিপে হত্যা

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে জীবন দিতে হল এক মাকে৷ ঘটনা কাকড়াবন থানা এলাকার গর্জনমুড়ায়৷ মহিলার নাম সুপর্ণা দেবনাথ৷ জানা যায়, মাস খানিক আগে সুপর্ণা এক কন্যা সন্তানের জন্ম দেন৷ এনিয়ে স্বামী সজল কান্তি ভৌমিক ও তার পরিবারের লোকজনদের সঙ্গে মতভেদ তুঙ্গে উঠে৷ সুপর্ণার উপর মানসিক নির্যাতন চরম আকার ধারণ করে৷ এরই জেরে মঙ্গলবার রাতে সুপর্ণাকে হত্যা করা হ য় বলে অভিযোগ৷ জানা গেছে, সুপর্ণার মা রাতে সুপর্ণার সঙ্গে এক সঙ্গেই ঘুমিয়ে ছিলেন৷ সঙ্গে ছিল শিশুটিও৷ রাতে সুপর্ণা প্রাকৃতিক কাজের জন্য বাইরে যায়৷ তখন সুপর্ণার মা টের পাননি৷ পরবর্তী সময়ে দেখতে পান ঘরের বাইরে পড়ে আছে তার নিথর দেহ৷ তার গলায় আঘাতের চিহ্ণও রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে গলা টিপে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে সুপর্ণার বাপের বাড়ির তরফে কাকড়াবন থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত সুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায় সুপর্ণার মৃত্যুর পর বাকবিতন্ডার জেরে তার মা ও পরিবারের লোকজনদের ঐ বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়৷ তাতে পরিস্থিতি আরো উদ্বেগজনক আকার ধারণ করে৷ কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে মাকে হত্যার এই ঘটনা ন্যাক্কারজনক৷ এটি একটি সামাজিক মারাত্মক ব্যাধি ও অপরাধও বটে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top