News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মঘাতী ক্রাইম পেট্রল টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা
Image

আত্মঘাতী ক্রাইম পেট্রল টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা

crime-patrol-inspector-kamlesh-pandey-shoots-himself-300x225মুম্বই, ১৪ ডিসেম্বর (হি.স.) : পারিবারিক অশান্তির জেরে শ্যালিকার বাড়িতে গিয়ে আত্মঘাতী হলেন হিন্দি টেলিভিশনের অভিনেতা| মৃত অভিনেতার নাম কমলেশ পাণ্ডে| মদ্যপ অবস্থায় নিজের ৱুকে গুলি চালান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে| ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের জব্বলপুরে| তিনি ক্রাইম পেট্রল-র জনপ্রিয় অভিনেতা ছিলেন| পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান|
জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল ক্রাইম পেট্রল-এ অভিনয়ের সুবাদে পরিচিতি পান কমলেশ| টিভির পর্দায় বেশ কয়েকবার তাঁকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, জব্বলপুরে শ্যালিকা অঞ্জনি চতুর্বেদীর বাড়িতে গিয়েছিলেন অভিনেতা| তাঁকে না জানিয়ে শ্যালিকার মেয়ের বিয়ে ঠিক হওয়ায় নাকি অখুশি ছিলেন| তিনি মদ্যপ অবস্থায় এ নিয়ে বিস্তর চেঁচামেচিও করেন| তারপর হঠাত্ নিজের পকেট থেকে রিভলভার বার করে ফেলেন প্রথমে শূন্যে একবার গুলি ছোড়েন তারপরই ৱুকে বন্দুক ঠেকিয়ে ফের গুলি চালান| ঘটনাস্থলেই মৃতু্য হয় তাঁর|
শ্বশুরবাড়ির পরিবার থেকেই পুলিশে খবর দেওয়া হয় পুলিশকে| পুলিশ কমলেশের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top